মাওলানা মুজিবর রহমানের ইন্তিকালে দলের আমীর ও মহাসচিবের শোক প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক:  খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রবীণ রাজনীতিবিদ মির্জাপুরের পীর মাওলানা সৈয়দ মুজিবর রহমান পেশওয়ারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন দলের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এক যৌথ শোকর্বাতায় খেলাফত মজলিসের আমীর ও মহাসচিব বলেন, মরহুম মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী আমৃত্য দ্বীনের প্রচার-প্রসার ও আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।দেশ জাতি ও ইসলামের পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

এসময় তারা মরহুম মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও  মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর ইন্তিকালে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস ও অন্যান্য দলের নেতারা।

পূর্ববর্তি সংবাদরাজধানীর ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন
পরবর্তি সংবাদতুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু-টিআরটি নিষিদ্ধ হল সৌদি আরবে!