ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে করোনায় প্রাণ হারানো ১০৩ জনের মধ্যে ৩৪ জনই বাংলাদেশি। প্রাণঘাতী করোনাভাইরাস দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে মরুর দেশ সৌদি আরবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৮৪ জন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৩ জন। এর মধ্যে ৩৪ জনই বাংলাদেশি।
মঙ্গলবার দুপুর পর্যন্ত সৌদি আরবের পশ্চিমাঞ্চলে (জেদ্দা) ৩২ জন এবং পূর্বাঞ্চলে (২ জন) বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দূতাবাস ও কনস্যুলেট ও দূতাবাস থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হালনাগাদ তালিকায় এ তথ্য পাওয়া গেছে।
বিদেশিদেরকে স্থানীয় আইন মেনে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে মিশনগুলো। বড় বড় শপিং মলের সামনে করোনা থেকে বাঁচার বিভিন্ন উপায় সম্বলিত রোল আপ স্ট্যান্ড লাগানো হয়েছে।
















