২৫ হাজার ছাড়াল শনাক্তের সংখ্যা, নতুন মৃত্যু ২১ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১২১ জন।

এ ছাড়া নতুন করে ৪০৮ জনসহ মোট ৪ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

পূর্ববর্তি সংবাদ২৬তম তারাবি: ‘আপনি সুমহান চরিত্রের অধিকারী’
পরবর্তি সংবাদসব রাজনৈতিক দলের প্রতি সরকারকে সহযোগিতার আহ্বান ওবায়দুল কাদেরের