ইসলাম টাইমস ডেস্ক: রবের ডাকে সাড়া দিয়ে এক দিনে চট্টগ্রামের দুই শীর্ষ আলেমের ইন্তেকাল। আজ বুধবার (২০ মে) দেশের দক্ষিনাঞ্চল চট্টগ্রামের বায়তুশ শরফের পীর মাওলানা শাহ মুহাম্মদ কুতুবউদ্দিন ও দারুল মা’আরিফ আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আবু তাহের ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন।
চট্টগ্রাম বায়তুশ শরফের পীর মাওলানা মুহাম্মাদ কুতুব উদ্দীন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফাস্টসিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড- এর শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।
এদিকে মাওলানা আবু তাহের দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার মুহাদ্দিস, আরবী ভাষা ও সাহিত্যের প্রাজ্ঞ শিক্ষক ছিলেন। এছাড়া তিনি আল্লামা সুলতান যওক নদভী হাফিযাহুল্লাহর স্নেহধন্য ও দারুল মা’আরিফের প্রবীণ শিক্ষকদের একজন।
বাংলাদেশের ইসলামী অঙ্গনে সবার প্রিয় মাওলানা আবু তাহের মিসবাহ (আদীব হুজুর)- এর পটিয়া পড়াকালীন সময়ের সহপাঠী ছিলেন সদ্য প্রয়াত মাওলানা আবু তাহের।
















