ভারতে বেতন না পেয়ে কুয়োয় ঝাঁপিয়ে গণআত্মহত্যা, ৯ লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় কুয়োয় ঝাঁপ দিয়ে একই পরিবারের ছয়জনসহ ৯ জন আত্মহত্যা করেছেন। পুলিশের ধারণা, এটা গণআত্মহত্যা। শ্রমিকরা ঘরে ফিরতে পারছিলেন না। দুমাস ধরে জুটমিল ও অন্য কারখানা থেকে বেতন পাননি তারা।

গত বৃহস্পতিবারই হায়দরাবাদের উপকণ্ঠে গোরেকুন্টা গ্রামের একটি কুয়ো থেকে চারজনের লাশ উদ্ধার হয়। পরদিন শুক্রবার মেলে আরও পাঁচ জনের মরদেহ।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, লকডাউনে দুমাস বেতন না-পাওয়া শ্রমিক ও তাদের পরিবার মিলিয়ে ৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে তেলঙ্গানার গ্রামে এক কুয়ো থেকে।

নিহতদেরমধ্যে ৬ জন পশ্চিমবঙ্গের এবং একই পরিবারের। দুজন বিহারের ও একজন ত্রিপুরার।

পুলিশ জানায়, মৃত শ্রমিকদের কারো শরীরে আঘাতের চিহ্নও নেই। ফলে হত্যার ঘটনা হওয়ার সম্ভবনা কম বলে মনে করা হচ্ছে।

ঘরে ফিরতে না-পারা, আশ্রয় হারানো এবং চরম আর্থিক সঙ্কট নিয়ে সবারই অবস্থা ছিল কোণঠাসা।

পূর্ববর্তি সংবাদসরকারের অনুমোদন না পেলেও মঙ্গলবার থেকে করোনা পরীক্ষার ঘোষণা গণস্বাস্থ্যের
পরবর্তি সংবাদঈদের কেনাকাটা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু