২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ আরও ১৫৩ পুলিশ সদস্য

রাজারবাগ পুলিশ হাসপাতাল

ইসলাম টাইমস ডেস্ক: ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পুলিশের আরও ১৫৩ সদস্য নতুন করে সুস্থ হয়েছেন। রবিবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন পুলিশের  এক হাজার ৮০১ জন সদস্য।

পুলিশ সদরদপ্তর জানায়, বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রসণ এড়াতে সম্মুখবহরে থাকা পুলিশ সদস্যরা বেশি আক্রান্ত হচ্ছেন। ৮ মার্চ দেশে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সাড়ে চার হাজারের বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৫ জন পুলিশ সদস্য। ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে থাকা পুলিশ সদস্যরা বেশি আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সুস্থ হয়েছেন ১৫৩ জন। দুইবার পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। বিকালে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে সদরদপ্তর। সুস্থ হওয়া সকল পুলিশ সদস্যকে মাস্ক ও ফুল দিয়ে বিদায় জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ সদরদপ্তর বলছে, বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ সার্বক্ষণিক আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসায় খোঁজখবর নেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বাড়িয়েছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও আক্রান্তদের চিকিৎসায় বেসরকারি ইমপালস্ হাসপাতাল ভাড়া করে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো পড়ুন: দেশে দেশে মসজিদ খুলে দেওয়ার দৃশ্য: মুসল্লিদের অধীর অপেক্ষা

পূর্ববর্তি সংবাদবিদ্যুৎ বিলের বিলম্ব মাসুল আরও একমাস মওকুফ
পরবর্তি সংবাদআম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ইকরামুল মুসলিমীন