রংপুরে এক আইনজীবীকে গলাকেটে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: রংপুরে এক আইনজীবীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত আইনজীবীর নাম আসাদুুল হক।

শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর ধর্মদাস বার আউলিয়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। হত্যাকারীদের আটকের জন্য পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে।

তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, রতন নামে একজনকে আটক করা হয়েছে‌। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদকরোনার চিকিৎসা দিতে উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি