ইসলাম টাইমস ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দরিচর খাজুরিয়া ইউনিয়নের ইমাম ও মাদ্রাসার শিক্ষককে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক জুতার মালা পরিয়ে লাঞ্ছিত ও অপমানিত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি।
তিনি বলেন, পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ একজন আলেমকে এভাবে অপমান করা চরম ধৃষ্টতা ও ক্ষমার অযোগ্য অপরাধ। যা দেশবাসী কিছুতেই মেনে নিতে পারছে না। দোষী ব্যক্তিকে গ্রেফতার করে জামাই আদরে রাখলে হবে না বরং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি স্থানীয় সকল কওমী ও আলিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ আন্দোলন ডাক দেয়ার আহ্বান জানান।
















