মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‌্যাব ডিজি

ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (৮ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

র‌্যাবের করোনা আক্রান্ত সদস্যের চিকিৎসা মনিটরিংয়ের জন্য তৈরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদ্বোধন এবং র‌্যাবের পক্ষ থেকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) চিকিৎসাসামগ্রী দেওয়া ও করোনায় আত্মউৎসর্গ করা সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

র‌্যাব ডিজি বলেন, আমরা স্বাভাবিক সময়ে যেসব কার্যক্রম করে থাকি এ করোনার সময়েও তা করছি। আমাদের বাহিনীর সদস্যরা এ সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে পালিয়েছে করোনা রোগী
পরবর্তি সংবাদঅর্থনীতি সমিতির দাবি: লকডাউনে দেশে গরিব হয়েছে ৬ কোটি মানুষ