ত্রাণ বিতরণে সরকারি দলের হামলা চলমান দুঃশাসনেরই ভয়াবহ নজির: ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, অদৃশ্য আততায়ী করোনাভাইরাসের মরণছোবলে ভীত সন্ত্রস্ত ও নিরন্ন মানুষকে বিএনপি নেতাকর্মীদের দ্বারা সাহায্যের মহৎ উদ্যোগকে সন্ত্রাসী কায়দায় বাধাগ্রস্ত করতেই আওয়ামী সন্ত্রাসীরা প্রতিনিয়ত নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এটি নিঃসন্দেহে চলমান দুঃশাসনেরই ভয়াবহ নজির।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব সাতক্ষীরার শ্যামনগরে ত্রাণ সামগ্রী বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ও হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিএনপি সবসময়ই জনগণের পাশে থেকেছে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহাদুর্যোগময় সময়েও বিএনপি দেশব্যাপী অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা: ব্রাজিলে অর্ধলক্ষ ছাড়াল মৃত্যুর সংখ্যা
পরবর্তি সংবাদভারত অধিকৃত আরও একটি অঞ্চলকে নিজেদের বলে দাবি করছে নেপাল