বাধ্যবাধকতা থাকলেও অনেকেই ব্যবহার করছেন না মাস্ক, ফলে বাড়ছে ঝুঁকি

ইসলাম টাইমস ডেস্ক: করোনা থেকে সুরক্ষা পেতে মাস্ক ব্যবহারে সরকারের বাধ্যবাধকতা থাকলেও অনেকেই মানছে না তা। ফলে সংক্রমণ যেমন বাড়ছে, সেই সাথে বাড়ছে ঝুকিও। বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই।

মাস্ক নিয়ে এই কথাগুলোর সাথে হয়তো দ্বিমত করবেন না অনেকেই।

করোনা আসার পর মাস্ক যেন মানুষের নিত্যদিনের পোশাকেরই অংশ। তবে, তা যে কতোটা নিজের সুরক্ষার কিংবা লোক দেখানো, তার কিছুটা বোঝা গেলো সাধারণ মানুষের কথা বার্তায়।

আইনে জেল জরিমানার কথা থাকলেও, মাস্কের ব্যবহার নিয়েও রয়েছে আছে নানা সংকট।

বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্য সুরক্ষায় মাস্কের কোন বিকল্প নেই। তবে তা ব্যবহারে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানাটা জরুরি।

শুধু সার্জিক্যাল কিংবা এন নাইন্টিফাইভ মাস্ক নয়। নিয়ম মেনে ঘরে তৈরি মাস্কও দিতে পারে করোনা থেকে সুরক্ষা।

পথের ধারে কিংবা চায়ের আড্ডায় মাস্কের নানাবিধ ব্যবহার। তবে, একা নয় মহামারী থেকে সুরক্ষা পেতে সবাইকেই মাস্ক ব্যবহারের কথা বলছে, স্বাস্থ্য অধিদপ্তর।

পূর্ববর্তি সংবাদবাজেট সমালোচনায় ইনু: করোনা এবং দুর্নীতি পুষে রেখে অর্থনীতি সচল হবে না
পরবর্তি সংবাদএবার হজে সর্বোচ্চ ১০ হাজার জন যোগ দিতে পারবেন