অনুমোদন মেলেনি গণস্বাস্থ্যের রেপিড অ্যান্টিবডি কিটের

ইসলাম টাইমস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার অ্যান্টিবডি কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারিগরি কমিটির সুপারিশ ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন দেয়নি।

দেশের এই জরুরি অবস্থায় এ সিদ্ধান্ত দুঃখজনক বলেও জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিকেলে এক ইমেইলে ঔষধ প্রশাসন অধিদপ্তর অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন না দেওয়ার বিষয়টি গণস্বাস্থ্য কেন্দ্রকে জানায়।

পূর্ববর্তি সংবাদসংসদে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে শহীদ সম্বোধন করলেন ইমরান খান
পরবর্তি সংবাদবিহারে একদিনেই বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু