নিরাপত্তা প্রহরীকে মারধর ও উদ্বোধনের দুই দিন পর মসজিদের ফলক ভাঙচুর!

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় সাংসদ দিদারুল আলমের উদ্বোধনের দুই দিন পর রাতের আধাঁরে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ফলক ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা পাশাপাশি মসজিদের নিরাপত্তা প্রহরীকে মারধর করেছে তারা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ দিদারুল আলম। খবর পেয়ে সীতাকুন্ড থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়,গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। কিন্তু উদ্বোধনের দুই দিন পর বৃহস্পতিবার রাতে দুষ্কৃতিকারীরা মসজিদের নিরাপত্তা প্রহরীকে মারধরের পাশাপাশি উদ্বোধন ফলক ভাঙার চেষ্টা চালায়। খবর পেয়ে সীতাকুন্ড থানার এস আই মামুন ঘটনাস্থলে গেলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনার ঘণ্টা দুই পর এস আই মামুন চলে গেলে দুষ্কৃতিকারীরা গভীররাতে ঘটনাস্থলে এসে উদ্বোধন ফলক ভেঙে দেয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মডেল মসজিদ নির্মাণ কাজে দুষ্কৃতিকারীর হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে এস আই মামুনকে পাঠালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। কিন্তু ঘণ্টাখানেক পর মামুন চলে গেলে দুষ্কৃতিকারীরা আবারো এসে উদ্বোধন ফলক ভেঙে গুড়িয়ে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি জড়িতদের চিহিৃত করে সহসাই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তি সংবাদজর্ডান ভ্যালি দখলের প্রতিবাদে ফিলিস্তিনে দ্বিতীয় দফায় বিক্ষোভ
পরবর্তি সংবাদভয়াবহ মানববিধ্বংসী কাজের সঙ্গে রাষ্ট্র জড়িত: রিজভী