ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি নারীর চ্যালেঞ্জ

ইসলাম টাইমস ডেস্ক : ইসরাইল সরকারের বিরুদ্ধে লড়াই করছেন লারা আল কাসেম। ইসরাইলের মাটি দাঁড়িয়েই সে দেশের সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সে। বৈধ ভিসা থাকার পরও সরকার তাকে ইসরাইল থেকে বের করে দিতে চাইছে। সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে সে। নিম্ন আদালত তার আবেদন খারিজ করে দেয়ার পর উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে লারা আল কাসেম।

ইসরাইল সরকারের অভিযোগ, লারা আল কাসেম জায়নবাদবিরোধী বিডিএস (বয়কট, ডিভেস্টমেন্ট, স্যাংকশনস) আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সুতরাং তাকে বের করে দিতে হবে।

যুক্ত হওয়ার দায়ে বৈধ ভিসা থাকা সত্ত্বেও লারাকে আটক করে রখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়ে দিতে চায় দেশটি। তবে হিব্রু বিশ্ববিদ্যালয় বলছে তার বৈধ ভিসা থাকায় তাকে ফেরত পাঠানো উচিৎ হবে না।

ফিলিস্তিনি বংশোদ্ভূত ২২ বছর বয়সী লারা আল কাসেম যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক সম্পন্ন করেছেন। পরবর্তীতে ‘ট্রানজিশনাল জাস্টিস’ বিষয়ে পড়তে ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। ইসরায়েলের বিশ্ববিদ্যালয়টি তাকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে গ্রহণ করে এবং সে ইসরাইলের ভিসাও লাভ করে।

কিন্তু ২ অক্টোবর তেল আবিব বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়, ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য। লারা ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। স্টুডেন্ট ভিসা থাকা সত্ত্বেও তাকে বিমান বন্দরের কাছে অবস্থিত একটি হাজতে থাকতে হচ্ছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে।

লারা আল কাসেম ২০০৫ সালে শুরু হয় বয়কট, ডিভাস্টমেন্ট অ্যান্ড স্যাঙ্কশন্স অর্থাৎ বয়কট, বিনিয়োগ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা (বিডিএস) আন্দোলনে যুক্ত হন এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নির্বাচিত হন।

ইসরাইল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার কাকে দেশে ঢুকতে দিবে আর কাকে দিবে না সেটা তার নিজস্ব সিদ্ধান্ত।

পূর্ববর্তি সংবাদআনোয়ার ইবরাহিম আসছেন!
পরবর্তি সংবাদজাতীয় ঐক্য : গড়ে ওঠার আগেই ভাঙ্গণের সুর