ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হঠাৎ আয়া সোফিয়া পরিদর্শনে উপস্থিত হয়েছেন। এবং মসজিদের সংস্কারমূলক কাজের খোঁজখবর নিয়েছেন।
এসময় এরদোগান সেখানকার দায়িত্বশীলদেরকে জরুরী দিক নির্দেশনা প্রদান করেন। এবং নিজের একাধিক ছবিও তোলেন।
আয়া সোফিয়া মসজিদে 24 জুলাই জুমার দিন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হবে। তুরস্কের প্রেসিডেন্ট নিজেও সেদিন জুমার নামাজ আয়া সোফিয়াতে আদায় করবেন।

উল্লেখ্য, তুরস্কের শীর্ষ আদালত গত ১০ জুলাই শুক্রবার ১৯৩৪ সালের সিদ্ধান্তকে বাতিল করে দেয়ার কয়েক মিনিটের পরেই প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য আদেশ জারি করেন। এই রায় প্রকাশের পরই খুশিতে মেতে উঠে তুর্কিরা। তারা আয়া ইস্তাম্বুলের আয়া সুফিয়ার আশেপাশে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তোলেন। সারা পৃথিবী থেকে অভিনন্দন ও মোবারকবাদ আসতে থাকে এরদোগানের উদ্দেশ্যে।
তুরস্কের ইসলামপ্রিয় জনগণ দীর্ঘ 86 বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এ ঐতিহাসিক ইমারতকে মসজিদে প্রত্যাবর্তনের। তবে দেশটিতে বিদ্যমান বিরোধী পক্ষের কতিপয় সেক্যুলার রাজনীতিবিদ এ পদক্ষেপের বিরোধিতা করে আসছিল। এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক খ্রিষ্টান পরাশক্তিগুলোও সমালোচনার দৃষ্টিতে দেখেছে।
সূত্র: জিও নিউজ।
















