ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১১০ জন। মোট মারা গেছেন ২ হাজার ৮০১ জন।
বৃহস্পতিবার দুপুরে একদিনের করোনা পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানা গেছে।
অধিদফতরের অতিরিক্ত মহাসচিব অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এসময়ে ১২ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
















