যশোরে ভারতে পাচারের সময় ১১ মণ ইলিশ জব্দ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে পাচারের সময়ে যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার রাতে মাছগুলো জব্দ করলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। আটক ইলিশের আনুমানিক মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ মাছগুলো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গোগা গ্রামের একটি এতিম খানায় শিশুদের দেয়া হয়েছে। ইউএনবি

পূর্ববর্তি সংবাদইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
পরবর্তি সংবাদফিলিস্তিনে অবৈধ দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলকে সমর্থন গ্রহণযোগ্য নয়: ওআইসি