আজ যে সব এলাকায় গ্যাস থাকবে না

ইসলাম টাইমস ডেস্ক: গ্যাস বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ০২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজধানীর রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশেপাশের গলি, অগ্নি শিখা গলি এবং আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, পূর্ব রামপুরার ভূঁইয়া গলির ২ ইঞ্চি ব্যাস X ৫০ পিএসআইজি X ৩৫৫ মিটার নতুন বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

পূর্ববর্তি সংবাদঢামেক থেকে পালিয়ে যাওয়া আসামি আটক হল সবুজবাগে
পরবর্তি সংবাদভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক