ইসলাম টাইমস ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, জেরুজালেমে মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ অবস্থিত। এই শহরটি ফিলিস্তিনিদের মালিকানায় ছিল, ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হয়েই থাকবে।
রবিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মাহাথির বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কোনো দেশেরই অধিকার নেই। জেরুজালেম কখনোই ইসরায়েলের রাজধানী ছিল না, এখনো নেই।
সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন মাহাথির মোহাম্মদ।
তিনি বলেন, মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাধিয়ে দেয়ার লক্ষ্যে এই ষড়যন্ত্র করা হচ্ছে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
















