ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জুলহাস (৩৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জন। তার আগে শামীম হাসান (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক সার্জন পার্থ সংকর পাল।
এ পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক শিশুর। এরপর রাতে, সকালে ও বিকেলে অন্যদের মৃত্যু হয়। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনও।
ভর্তির পর ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, এ পর্যন্ত ৩৭ মুসল্লিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবারই ডিপ বার্ন রয়েছে। শতাংশের হিসেবে কোন রোগীর কতটুকু বার্ন হয়েছে তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে বলা যায়, কেউ শঙ্কামুক্ত নন।
এদিকে প্রাথমিকভাবে এসি নয়, গ্যাসলাইন থেকে মসজিদে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান তিনি।
এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরো পড়ুন : তিতাসের বিরুদ্ধে অভিযোগ: “আমরা নামাজে এলেই গ্যাসের গন্ধ পেতাম”
এসি, গ্যাস, বিদ্যুৎসহ সম্ভাব্য দুর্ঘটনা থেকে যেভাবে সাবধান থাকবেন
মসজিদে বিস্ফোরণের ঘটনায় আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরী ও ইসলামী দলগুলোর শোক
ফতুল্লায় বিস্ফোরণে হতাহতদের পাশে তাকওয়া ফাউন্ডেশনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন
বালা ও মুসীবত : সঠিক দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন: বাণী ও বার্তা, মর্ম ও মর্যাদা
বিপদ আপদ: সংকট মোকাবেলায় আমাদের করণীয়
















