আগামী সোম-মঙ্গলবারের মধ্যে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে: শিক্ষামন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনার প্রভাবে দীর্ঘ সময় স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ আগামী ‘সোম-মঙ্গলবারের মধ্যে’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষা বিষয়ক প্রতিবেদকদের সঙ্গে বুধবার ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আশা করছি আগামী সপ্তাহে সুনির্দষ্টভাবে পরিপূর্ণ পরিকল্পনা (এইচএসসি) তারিখসহ ঘোষণা করতে পারব। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

তিনি জানান, এইচএসসি পরীক্ষা শুরু করার আগে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

সেই ছুটি আরও এক দফা বাড়ানো হচ্ছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন। বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে।

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের উপকারিতা
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলার এ রায় অবিচারের ইতিহাসে দৃষ্টান্ত: মুসলিম পার্সোনাল ল বোর্ড