প্রশ্ন : অনেককে বলতে শুনি, খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া ঠিক নয়। এমনিভাবে আগন্তুক এসে ঘরের লোকজনকে খাবার অবস্থায় পেলে সালাম দিতে হয় না। প্রশ্ন হল, এই প্রচলিত কথাগুলো কি সঠিক?
উত্তর : আহারকারী অন্যকে সালাম দিতে পারবে। এ সময় অন্যকে সালাম দেওয়া নিষিদ্ধ নয়। তদ্রুপ আহারকারীকেও সালাম দেওয়া বৈধ। তবে এ সময় সালামের উত্তর দেওয়া যদি তার কষ্ট বা বিরক্তির কারণ হয় তাহলে সালাম দেওয়া থেকে বিরত থাকবে। কেননা, এমন হলে সে অবস্থায় সালাম দেওয়া অনুত্তম।
-(রদ্দুল মুহতার ১/৬১৭, ৬/৪১৫; আলমাজমূ’ ৪/৪৬৯; ফাতহুল বারী ১১/১৯-২১)
[ফতওয়া বিভাগ : মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা]
















