ইসলাম টাইমস ডেস্ক: দেশের ৩৫০টি সরকারী কলেজের মসজিদের সাড়ে ৫ শতাধিক ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের চাকুরী জাতীয়করনের লক্ষে বাংলাদেশ সরকারী কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের ডাকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ অক্টোবর) মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক আবাসন ব্যবস্থা নিশ্চিত করণ, সড়ক অগ্নিদুর্ঘটনাসহ যেকোনো দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ইমাম-মুয়াজ্জিনদের নগদ আর্থিক অনুদান নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় মানববন্ধনে।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন ও মহাসচিব মাওলানা মোহাম্মদ নাছিমসহ উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন সরকারী কলেজের ইমাম-মুয়াজ্জিন ও খাদেম।
















