ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮১৮ জনে।এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,এই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৩৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫১ জন করোনা রোগী।
















