কাশ্মীরে ৪ স্বাধীনতাকামীকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী

ছবি : কাশ্মীর টাইমস

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দখল করা ভূস্বর্গ খ্যাত উপত্যকা জম্মু-কাশ্মীরে ৪ স্বাধীনতাকামীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় ভোট সাড়ে পাঁচটার দিকে রাজ্যের নাগরোটা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের এই গোলাগুলির ঘটনা ঘটে।

জি নিউজের খবরে বলা হয়, হাইওয়ের এক টোল প্লাজার কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বাধীনতাকামীদের গোলাগুলি শুরু হয়। এতে চার স্বাধীনতাকামী নিহত হন। এ সময় তারা মূলত বাসে চেপে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিলেন।

ভারতীয় মিডিয়া জানিয়েছে, টোলের কাছে ভারতীয় বাহিনীর সন্দেহ হওয়ায় বাস থামানো হয়। মূলত সেখানেই সংঘর্ষ বাধে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে। এমনকি শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় আহত হয়েছেন দুই সেনা। তাদের অবস্থা এখন স্থিতিশীল।

-এনটি

পূর্ববর্তি সংবাদপ্রশান্ত কুমার হালদারকে দেশে ফেরাতে কী পদক্ষেপ, জানতে চান হাইকোর্ট
পরবর্তি সংবাদভারতীয় পেঁয়াজ ছাড়াই স্থিতিশীল দেশের বাজার