স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে রংপুরে ৩ কোচিং সেন্টার সিলগালা

ইসলাম টাইমস ডেস্ক: করোনা কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লেখাপড়ার জন্য অনেকে কোচিংটাকেই শেষ আশ্রয় মনে করছেন। তবে সে স্বাস্থ্যবিধি মানতে গাফলতি দেখা যায়। রংপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে পরিচালিত হওয়ার অভিযোগে তিনটি কোচিং সেন্টার সিলগালাসহ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এর নেতৃত্বে ও র‌্যাব-১৩ এর সহযোগিতায় আজ সোমবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, নগরীর লালবাগ এলাকায় শত শিক্ষার্থী নিয়ে চলমান তিনটি কোচিং সেন্টার কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান তিনটি সিলগালা করা হয়। বিকেল ৩টা থেকে রংপুর নগরের লালবাগ এলাকায় চলা অভিযানে কোচিং সেন্টারগুলোতে শত শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায় বলেও জানান তিনি।

ইজে

পূর্ববর্তি সংবাদসন্ত্রাসবাদী নেতানিয়াহুর সৌদি সফর: ব্যাখ্যা চেয়ে হামাসের তীব্র প্রতিক্রিয়া
পরবর্তি সংবাদআলেমদের বিষোদগার ও মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে বি-বাড়িয়ায় মানববন্ধন