দামেস্কের কাছে বিমান হামলা চালাল ইসরাইল

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দেশটির সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানায়।

সানা জানায়, ইসরাইল দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে মঙ্গলবার রাতে দামেস্কের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে সংস্থার খবরে উল্লেখ করা হয়।

এর আগে সানার খবরে দামেস্ক প্রদেশের জাবাল আল মানিয়া এলাকায় ইসরাইলী হামলার কথা বলা হয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

ইজে

 

পূর্ববর্তি সংবাদমেট্রোরেলের জন্য সরানো হবে ছয় দশকেরও বেশি পুরোনো কমলাপুর স্টেশন
পরবর্তি সংবাদতালিবুল ইলমদের উদ্দেশ্যে কিছু কথা