বরেণ্য সাংবাদিক হুমায়ুন সাদেকের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক, বরেণ্য সাংবাদিক, লেখক ও শিশুসাহিত্যিক হুমায়ুন সাদেক চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

হুমায়ুন সাদেক চৌধুরী সাব এডিটরদের সংগঠন সাব এডিটর্স কাউন্সিলের দুবার নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা, ঢাকার দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন। মরহুম হুমায়ুন ছিলেন একজন অজাতশত্রু ধরনের সংবাদকর্মী। তিনি জনপ্রিয় শিশু সাহিত্যিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন।

তার দাফনের জন্য গ্রামের বাড়ি বাঁশখালিতে নিয়ে যাওয়া হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।

হুমায়ুন সাদেক চৌধুরীর জন্ম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে; ১৯৬০ সালের ৪ মার্চ। ছোটবেলা থেকে বইয়ের সাথে সখ্য। সেই সূত্রে লেখালেখির জগতে। মূলত শিশুসাহিত্যই ছিল তার অঙ্গন, আরো নির্দিষ্ট করে বললে বলতে হয়, ছড়ার রাজ্যেই তার ছিল প্রধান পদচারণা।

তার প্রথম লেখা ১৯৭৬ সালে ছাপা হলেও প্রথম বই কিশোরকবিতাগ্রন্থ এক কিশোরের মন প্রকাশ হয় তার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পরে, ২০০৯ সালে; অ্যাডর্ন থেকে।

জানা যায়, তিনি ছিলেন আন্তরিকভাবে একজন ধর্মপ্রাণ মুসলমান। একইসঙ্গে আদর্শবাদী ও আর্থিকভাবে সৎ মানুষ। দ্বীনী বিভিন্ন প্রয়োজনে তিনি আলেমদের সঙ্গে পরামর্শ করতেন।

এম এস আই

পূর্ববর্তি সংবাদভাস্কর্যের বিরোধিতাকারীদের কচ্ছপের সঙ্গে তুলনা আ.লীগ নেত্রী মতিয়ার
পরবর্তি সংবাদগাজীপুরে প্রায় ৯ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ২