পুলিশের ওপর হামলার ঘটনায় চাঁদপুরে ইউপি সদস্য গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানের সময় নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় পারভেজ গাজী রনি নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের হাকিম প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার পারভেজ গাজী রনি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ডের সদস্য। তিনি একই এলাকার মৃত ইয়াকুব আলী গাজীর ছেলে। তবে রনি বর্তমানে শহরের নিশি বিল্ডিং এলাকায় বসবাস করেন।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, গত ২৫ অক্টোবর মা ইলিশ রক্ষা অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

-এনটি

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কায় কারারক্ষীর সঙ্গে সংঘর্ষে নিহত ৬ বন্দি
পরবর্তি সংবাদনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মাটি খনন, কুমিল্লায় ৩ তলা ভবনে ফাটল