রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে।

গত রবিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন জানান, গত রবিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ২৯৪ গ্রাম ১১৪ পুরিয়া হেরোইন, এক কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে বলে ওয়ালিদ হোসেন জানান।

-আরএম

পূর্ববর্তি সংবাদগাজীপুরে ৪ বছরের শিশুকে হত্যার দায়ে ১০ বছরের শিশু গ্রেপ্তার
পরবর্তি সংবাদশিগগির একটি ফলপ্রসূ সমাধান পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী