একদিনে সুস্থ আরও ২১৬৭ রোগী, মৃত্যু ৩২, শনাক্ত ১৪৭০

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭০ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৬৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন হয়েছে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৪৭০ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ১৮৩ জন। আরও ৩২ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৩১২ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-এনটি

পূর্ববর্তি সংবাদতওবার নামাজ: বান্দার পাপমুক্তির চাবিস্বরূপ
পরবর্তি সংবাদফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘে কানাডার প্রতিবাদ