ইসলাম টাইমস ডেস্ক: অবিলম্বে বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনকে পদত্যাগের দাবী জনিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বর্তমান সরকারের অনুগত ব্যর্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অসদাচরণের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তারপর এ পদে বহাল থাকার তাদের কোন নৈতিক অধিকার নেই।
আজ (২৩ ডিসেম্বর) বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা একথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান নির্বাচন কমিশন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আগের রাতে ভোট চুরির নির্বাচনের মাধ্যমে ইতহাসের নজিরবিহীন ঘটনা ঘটিয়ে জনগনের ভোটের অধিকার ভূলুন্ঠিত করেছে। ঐ রকম একটি নির্বাচনের পর ন্যূনতম সম্মানবোধ থাকলে সিইসিসহ নির্বাচন কমিশনের পদত্যাগ কারা উটিত ছিলো।
দেশের রাজনৈতিক দলগুলোও বারবার বর্তমান সরকারের আজ্ঞাবহ সিইসি নূরুল হুদাসহ কমিশনারদের পদত্যাগ দাবী করে আসছিলো। এরই মধ্যে দেশের ৪২ বিশিষ্ট নাগরিক বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক দূর্নীত ও অসদারচণের বিভিন্ন অভিযোগে এনে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। ৮ দিন পার হয়ে যাওয়ার পরও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার আলামত লক্ষ্য করা যাচ্ছে না ।
সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনের পক্ষে সাফাই গাইছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির বিচার না হলে দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। তাই বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে নয়তো সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের অভিশংসন করতে হবে।
-এসএন
















