অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভাল অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

অর্থমন্ত্রী আজ সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

তিনি বলেন, ‘নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কিছু নেই, আমরা অনেক ভাল অবস্থানে আছি। অর্থনীতি সঠিক পথে আছে, আমি বিশ্বাস করি তা অব্যাহত থাকবে।’

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমরা বাজেট পর্যালোচনা করে দেখছি, যদি কোথাও রিকাস্ট করার দরকার হয় করা হবে।

এদিকে ক্রয় কমিটিতে ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যেটা নেপালে রপ্তানি করা হবে।

অর্থমন্ত্রী বলেন, কাফকোর কাছ থেকে সার কিনে নেপালে রপ্তানি করা হবে।এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

ইজে

পূর্ববর্তি সংবাদস্কুল বন্ধ থাকায় বাচ্চাদের উপর কী কী প্রভাব পড়ছে
পরবর্তি সংবাদফ্রান্সে ৩ পুলিশকে হত্যাকারীর মরদেহ উদ্ধার