যতোদিন বেঁচে আছি জনগণের সেবা করবো : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সরকার গঠনের সুযাগ পাওয়ায় দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘জনগণের সেবা করাটা একটি বড় কাজ এবং আমি যতদিন বেঁচে থাকবো এটা অব্যাহত রাখবো।’

বুধবার বিকেলে গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতে একথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের পরে দেশ ও জনগণের প্রতি আমার দায়িত্বটা আরও বেড়ে গেছে।’

এসময় তিনি জনগণের আশা এবং আকাঙক্ষা পূরণে কাজ করে যাওয়ারও অভিপ্রায় ব্যক্ত করেন।

বাংলাদেশ স্কাউটস্ এবং গার্ল গাইড এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, উচ্চপদস্থ সামরিক- বেসামরিক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, ‘সমাজের সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের বিজয়ের জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়েছিল এবং এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানাতে গণভবনে আগত বিভিন্ন সংস্থার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান।

পূর্ববর্তি সংবাদসমাজ থেকে জুলুম প্রতিকারের চেষ্টা না করলে আল্লাহ তা বাড়িয়ে দেন : মুফতি মাসউদুল করীম
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে পুতিন ও রুহানীর অভিনন্দন