মাওলানা তারিক জামিলের স্বাস্থ্যের উন্নতি, হাসপাতাল ছাড়লেন আজ

ইসলাম টাইমস ডেস্ক : তাবলিগ জামাতের বিশিষ্ট মুরব্বি মাওলানা তারিক জামিলের স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে অব্যহতি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আজ তিনি হাসপাতাল থেকে লাহোরে অবস্থিত তার ভাইয়ের বাসায় যান।

মাওলানা তারিক জামিলের পরিবারের সূত্রে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, এখন ভালো আছেন। তবে চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার মাওলানা তারিক জামিল ‍হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে লাহোরের জোহর টাউনের একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই সময় তার হার্টের একটি শিরায় ব্লক ধরা পড়ে। গতকাল বুধবার এনজিওপ্লাস্টির মাধ্যমে শিরার এই ব্লক দূর করা হয়।

মাওলানা তারিক জামিল তার ছোট ভাই ড. তাহির কামালের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

মাওলানা তারিক জামিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চান্নু জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি প্রথমে লাহোর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করেন। পরবর্তীতে দ্বীনি সংশ্রবে এসে নতুনভাবে দ্বীনি শিক্ষা লাভ করেন। তিনি জামিয়া আরাবিয়া রায়ওয়ান্ডে দ্বীনি শিক্ষা অর্জন করেন এবং নিজের জীবনকে দাওয়াত-তাবলিগের জন্য উৎসর্গ করেন।

পূর্ববর্তি সংবাদনির্বাচনে সঠিকভাবে দায়িত্বপালনে মানুষের আস্থা অর্জন করেছে সেনাবাহিনী : সেনাপ্রধান
পরবর্তি সংবাদসোমবার নতুন মন্ত্রিসভার শপথ