ভাঙ্গা রাস্তা মেরামত করল ইসলামী আন্দোলনের কর্মীরা

ইসলাম টাইমস ডেস্ক: ভোলা সদর থানার অন্তর্গত বাপ্তা ইউনিয়নের চাচড়া এবং মুছাকান্দি এলাকার যাতায়াতের একমাত্র মাধ্যম একটি রাস্তা। বাপ্তা ইউনিয়নের ইসলামী আন্দোলন কর্মীরা স্বেচ্ছাশ্রম দিয়ে সম্প্রতি রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাপ্তা ইউনিয়ন শাখার উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি মেরামত করা হয়।

ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা জাকির হোসেন মনসুরের নেতৃত্বে রাস্তাটি মেরামত করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাটি মেরামত হয়নি। দুই গ্রামের মানুষের শহরে আসার একমাত্র রাস্তা এটি। বিবর্ণ ও বেহাল দশার গুরুত্বপূর্ণ রাস্তাটি পার হতে গিয়ে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হত এলাকার শত যাত্রী ও চালকদের।

পূর্ববর্তি সংবাদএবার ফিলিস্তিনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাশিয়ার উদ্যোগ
পরবর্তি সংবাদভুয়া ভোটে নির্বাচিতরা ভুয়া প্রতিনিধি : সিপিবি