ওবায়দুল কাদের বললেন, শপথ নেবেন মির্জা ফখরুলও

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী এলাকার জনগণের চাপে শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, মির্জা ফখরুল তার এলাকায় (বগুড়া-৭) যেখানে তিনি নির্বাচিত হয়েছেন, তাদের চাপের মুখে কতকাল দলীয় সিদ্ধান্ত মেনে নিতে পারবেন সেটিও তো ভেবে দেখতে হবে। আমার তো মনে হয় তিনিও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। আর স্ট্রাটেজিক (কৌশলগত) কারণে পরে শপথ নেয়ার সিদ্ধান্ত বদলাতে পারে বিএনপি।

প্রসঙ্গত, একাদশ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।অন্য সবাই শপথ নিলেও বিএনপি ও ঐক্যফ্রন্টের ৮ নির্বাচিত সদস্য এখনও শপথ নেননি।

বিএনপি উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে দলীয় প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদমাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু, পালিয়ে গেলেন অভিনেতা