আমেরিকায় মুসলিমরা দ্বিতীয় শ্রেণির নাগরিক নয় : ইলহান ওমর

ইসলাম টাইমস ডেস্ক : মুসলিম-আমেরিকানরা দ্বিতীয় শ্রেণির নাগরিক ভাবা এবং তাদের সাথে বৈষম্যমূলক আচরণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসে ফরেন রিলেশন্স কমিটির সদস্য কংগ্রেসওম্যান ইলহান ওমার। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান সকল ধর্ম, বর্ণ, গোত্র আর ভাষার নাগরিকের সম-অধিকার নিশ্চিত করেছে। এসব বিষয় খেয়ালে রেখে মুসলমানদের সোচ্চার থাকতে হবে’।

‘এই আমেরিকার সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে মুসলমানেরাও তাদের শ্রম-মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন অন্য নাগরিকদের মতোই। তাই তারা বৈষম্যের শিকার হবেন-এটি কখনোই মেনে নেয়া হবে না। তবে এজন্যে সকলকে মূলধারার রাজনীতিতে আরো জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে হবে’-উল্লেখ করেন কংগ্রেসওম্যান ইলহান।

নিউইয়র্কে মুসলিম এডভোকেসি কোয়ালিশনের পক্ষ থেকে দেওয়া এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ডা. মোহাম্মদ রহমান তুহিন এবং ডা. ইসমা চৌধুরী।

এম এ করিম মাজওয়ালার উপস্থাপনায় এ অনুষ্ঠানে ইলহানকে স্বাগত জানিয়ে এবং তার কর্মকাণ্ডের প্রতি বাংলাদেশি-আমরিকানসহ সকল মুসলিম সম্প্রদায়ের অকুন্ঠ সমর্থনের কথা ব্যক্ত করেন হোস্ট সংগঠনের নেতা আব্দুল আজিজ ভূইয়া, জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, কমিউনিটি এাক্টিভিস্ট ড. ডেভি মুসতাসির।

উল্লেখ্য, মিরেসোটার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৫ থেকে গত নভেম্বরে নির্বাচিত ইলহান এর আগে মিনেসোটা অঙ্গরাজ্য পার্লামেন্টের নির্বাচিত সদস্যা ছিলেন।

পূর্ববর্তি সংবাদটেকনাফ থেকে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী ও শিশু উদ্ধার
পরবর্তি সংবাদপঞ্চগড়ে কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে উত্তাল পল্টন