টেকনাফ থেকে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী ও শিশু উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গা নারী ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে ।

আজ শুক্রবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ, গোলারচর ও শিলখালি উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল আছাদুদ-জ্জামান চৌধুরী গণমাধ্যমকেএই এথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাচ্ছিল ৩২ জন। এর মধ্যে ৩০ জন রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি। রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, সাত শিশু ও ছয় জন পুরুষ।’

বিজিবি কর্মকর্তা আরও বলেন, যাত্রীরা কেন কীভাবে ও কার মাধ্যমে সেখানে যাচ্ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উদ্ধার হওয়ার রোহিঙ্গাদের গত বছর মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে অাশ্রয় নেয় বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তি সংবাদআত্মপ্রত্যয়ী প্রজন্ম গড়তে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : হাছান মাহমুদ
পরবর্তি সংবাদআমেরিকায় মুসলিমরা দ্বিতীয় শ্রেণির নাগরিক নয় : ইলহান ওমর