ভারতীয় বাহিনীর গুলিতে ৪ কাশ্মীরি তরুণ নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতশাসিত জম্মু-কাশ্মীরের সোপিয়ান এলাকায় ভারতীয় বাহিনীর গুলিতে ৪ কাশ্মীরি তরুণ নিহত হয়েছে।

রোববার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় স্বাধীনতাকামীদের টার্গেট করে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বাহিনী। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে। খবর জিয়ো নিউজ উর্দু।

কাশ্মীরের গণমাধ্যমসূত্রে জিয়ো টিভি জানায়, সোপিয়ানের পানজির এলাকায় স্বাধীনতাকামীদের টার্গেট করে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বাহিনী। অভিযানের শুরুতে সকালেই ২ তরুণ নিহত হয়। দুপুরের পর আরও ২জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

৪ তরুণ নিহতের ঘটনায় সোপিয়ান জেলায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোপিয়ানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ভারত।

কাশ্মীরি গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের ওই এলাকায় বিগত একমাসে ভারতীয় বাহিনীর গুলিতে ৩৪জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি।

পূর্ববর্তি সংবাদ‘বালিশ দুর্নীতি’, ৩০ জুনের মধ্যে জমা হবে তদন্ত প্রতিবেদন: গণপূর্তমন্ত্রী
পরবর্তি সংবাদবিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী