কাশ্মীর ইস্যুতে রাজধানীতে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিল

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বিজেপি সরকার কর্তৃক সে দেশের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ কেড়ে নেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী।

আজ (৫ আগস্ট) বাদ আসর জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ সভা শেষে এই বিক্ষোভ মিছিল বের হয়।

প্রতিবাদ সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সভাপতিত্ব করেন।

দলের নগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতী বশিরুল হাসান খাদিমানীর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির ছিলেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী।

তিনি বলেন, ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীরকে ভারত সরকার কর্তৃক প্রদত্ত সনদ এবং সংবিধানের ৩৭০ ধারা; যার মাধ্যমে তাদের একটা স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসন ছিল। হিন্দুত্ববাদি বিজেপি সরকার এই সংবিধান সংশোধনের মাধ্যমে তাদের সে অধিকার কেড়ে নিল।

 

পূর্ববর্তি সংবাদমাত্র ৪০ দিনে কুরআনের হাফেজ হলো কিশোর সাদিক নুর আলম
পরবর্তি সংবাদঈদুল আজহা উপলক্ষে ৬৬৯ কারাবন্দীকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত