হাটহাজারীর ‘বাবা হুজুর’ আইসিইউতে, দোয়া কামনা

ইসলাম টাইমস ডেস্ক: আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রবীণ মুহাদ্দিস, হাজার হাজার আলেম -ওলামার উস্তাদ, পীরে কামেল মাওলানা মুমতাজুল করীম (বাবা হুজুর) হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

অসুস্থতা বেড়ে যাওয়াতে আজ সোমবার চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হসপিটালের আই.সি.ইউতে তাকে ভর্তি করা হয়েছে বলে হাটহাজারী মাদরাসার একাধিক সূত্রে জানা গেছে।

মাওলানা মুমতাজুল করীম বাবা হুজুরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এছাড়াও সামাজিক মাধ্যমে আজ সকাল থেকেই হজরত ‘বাবা হুজুরের’ ছাত্র ও হাটহাজারীর সাবেক ছাত্ররা মাওলানা মুমতাজুল করীম বাবা হুজুরের তীব্র অসুস্থতার কথা জানিয়ে তাঁর পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

পূর্ববর্তি সংবাদবাতাসে ভাসছে আরব রাজা-বাদশাদের আত্মা পোড়ার গন্ধ!
পরবর্তি সংবাদকাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত আমার চেষ্টা চলবে: ইমরান খান