অপরাধীদের বাচাঁনোর চেষ্টা চলছে, সিবিআই তদন্ত চাইলেন তাবরেজ আনসারির স্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তাবরেজ আনসারির মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। আর এই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ১১ জনের উপর থেকে খুনের অভিযোগ তুলে নিয়েছে পুলিশ। তাবরেজ আনসারির মামলায় এবার সিবিআই তদন্ত চাইলেন তাবরেজ আনসারির স্ত্রী শাহিস্তা পারেভিন।

শাহিস্তা বলেন আগে খুনের ধারায় মামলা করা হলেও পরে প্রশাসনের চাপে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা করা হয়। আমার স্বামী গণপিটুনির শিকার। এখানে অপরাধীদের বাচাঁনোর চেষ্টা চলছে। এই মামলায় সিবিআইয়ের তদন্ত করা উচিত।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ঝাড়খণ্ডে মোটর সাইকেল চোর সন্দেহে গণপিটুনির জেরে মৃত্যু হয় ২৪ বছরের যুবক তাবরেজ আনসারীর। ১৮ জুন, সেদিন ঝাড়খণ্ডের ধাতকিডি গ্রামের কিছু বাসিন্দা একটি খুঁটির সঙ্গে বেঁধে মারেন আনসারিকে, এবং তাঁকে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ বলতে বাধ্য করা হয়।

এই ঘটনার পর পুলিশ তাবরেজকে চুরির দায়ে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। কিন্তু গণপ্রহারের ক্ষত আর আঘাত শরীরে নিয়ে চারদিন অতিক্রান্ত হওয়ার পর হাসপাতালেই মৃত্যু হয় তাবরেজ আনসারির।

এর আগে ও এই মামলায় গাফলতির অভিযোগে বরখাস্ত করা হয় ২ পুলিশ কর্মকর্তাকে।

সূত্র: দৈনিক সমাচার

পূর্ববর্তি সংবাদআগামীকাল কাশ্মীর ইস্যুতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদএটি আমাদের বাপ-দাদাদের ভূমি: নেতানিয়াহুকে ফিলিস্তিনি চাষিরা