ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মোদি সরকার কর্তৃক ভারতের মুুসলমানদের স্বায়ত্বশাসন বাতিল, জুলুম নির্যাতন, মা বোনদের সম্ভ্রমহানি, নির্বিচারে গণহত্যা ও আসামের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করার প্রতিবাদে এবং কাশ্মীরের স্বাধীনতার দাবিতে আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর আহবানে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হবে।
আগামীকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জুমা ঐতিহ্যবাহী চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ।
গত বুধবার এ উপলক্ষে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের নায়েবে আমীর ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, মুজাহের উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকীম, মাওলানা মঈনুদ্দীন রুহী, মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা কারী ইদরিস, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা কারী মুবিনুল হক, মাওলানা হাফেজ জয়নাল আবেদীন মাওলানা আবু তাহের, মাওলানা মোশতাক মাদানী ও ওসমান কাসেমী প্রমুখ।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে দল মত নির্বিশেষে সকলকে উপাস্থিত থাকার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আহবান জানিয়েছেন।















