আল্লামা আবুল ফাতাহ রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: আজ ১৪ নভেম্বর মালিবাগ জামিয়া মিলনায়তনে আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মালিবাগ জামিয়ার প্রিন্সিপাল বিশিষ্ট মুরুব্বি ও শীর্ষ আলেমে দ্বীন আল্লামা আশরাফ আলী সাহেব।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল আল্লামা নুর হোসাইন কাসেমী বলেন, বেফাকের সাবেক যুগ্ন মহাসচিব ও মালিবাগ জামিয়ার সাবেক ভাইস প্রিন্সিপাল মরহুম আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহঃ ছিলেন আদর্শ জাতি গঠনের অন্যতম দিকপাল৷ জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ন কাজে তিনি ছিলেন আমার একান্ত সহযোগী।

আল্লামা নুর হোসাইন কাসেমী আরও বলেন,  তিনি ছিলেন আকাবির ও আসলাফের অনুপম নমুনা। তার অন্তর্ধানে জাতি বিরাট এক ব্যাক্তিত্বকে হারিয়েছে। এই ক্ষতি কখনোই পুরণ হবার নয়। তিনি সুউচ্চ চিন্তাচেতনা লালন করতেন। আমাদেরকে আল্লামার লালিত চেতনাকে সামনে এগিয়ে নিতে হবে  এবং তার আজীবন অনুসৃত আদর্শকে চর্চা করতে হবে।

জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বলেন,  আজ সবাই দৃশ্যমান হতে চায়।  কিন্তু পিছনে থেকে কাজ করা কর্মীর বড়ই অভাব। আল্লামা আবুল ফাতাহ সর্বদা নির্মোহ থেকে অগোচরে কাজ করেছেন। বেফাকের আজকের অবস্থানের পিছনে তার ভূমিকা অন্যতম। তিনি অনেক মৌলিক রচনাবলী জাতিকে উপহার দিয়েছেন। কিন্তু তার সময়ে বাংলা চর্চা ছিল কষ্টসাধ্য৷

মুফতি আবদুস সালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল গাফফার, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা যাযইনুল আবিদীন, মুফতি তৈয়ব হুসাইন প্রমুখ৷

 

পূর্ববর্তি সংবাদ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
পরবর্তি সংবাদআবরার হত্যায় চার্জশিটভুক্ত আসামিদের স্থায়ী বহিষ্কারসহ ক্লাসে ফিরতে বুয়েটের শিক্ষার্থীদের ৩ শর্ত