খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান

ইসলাম টাইমস ডেস্ক : খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলছেন স্থানীয়রা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, গুইমারার জালিয়াপাড়া পুলিশ বক্স থেকে ২০ গজ সামনে এ ঘটনা ঘটে। শুরুতে পুলিশসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে

পূর্ববর্তি সংবাদজুমাবার বাদ মাগরিবের বয়ান: তাবলীগের মাকসাদের কথা স্মরণ করালেন আহমদ লাট
পরবর্তি সংবাদশনিবার বাদ ফজর বয়ান : যে দ্বীনের উপর থাকবে আল্লাহ তাকে সফলতা দান করবেন, মাওলানা আব্দুর রহমান (মুম্বাই)