ফিলিস্তিনিকে হত্যার পর ট্যাঙ্ক দিয়ে লাশ ছুড়ে ফেলে দিল ইহুদি সন্ত্রাসীরা ( ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: গাজা সীমান্তে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েলি সেনারা। হত্যা করার পর নিহতের লাশকে ট্যাঙ্ক করে ফসলী জমির নিক্ষেপ করে। এসময় বাধা দিতে গেলে তিন তরুণের গায়ে আগুন ঢেলে দেয় সন্ত্রাসী সেনারা। ফলে তিনজন গুরুতর আহত হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ খবর জানিয়েছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ইয়াহুদি সেনাদের নিহত ফিলিস্তিনিরর লাশকে ট্যাঙ্কযোগে ফসলী জমের মাঝে নিক্ষেপের ভিডিও প্রচার করেছে।

ডেইলি সাবাহের খবরে বলা হয়, আজ রবিবার সকালে ফসলী জমিতে চাষ করতে যাওয়া এক ফিলিস্তিনিকে গাজা সীমান্তে হঠাৎ আক্রমণ করে হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা। নিহতের লাশ ট্যাঙ্ক দিয়ে ফসলী জমির মাঝে নিক্ষেপ করতে চাইলে প্রতিবাদ করেন কয়েকজন। এসময় ট্যাঙ্ক থেকে তাদের উপর আগুন ছুড়ে দেওয়া হয়।

ডেইলি সাবাহ জানায়, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনারা বলছে, ফিলিস্তিনিরা তাদের উপর পাথর ছুড়ার কারণে তাদের দিকে আগুন নিক্ষেপ করেছে।

قوات الاحتلال الإسرائيلي تنكل بجثمان شهيد فسلطيني

قوات الاحتلال الإسرائيلي تنكل بجثمان شهيد فسلطيني بواسطة جرافة عسكرية شرقي خانيونس

Posted by ‎قناة الجزيرة مباشر – Aljazeera Mubasher Channel‎ on Sunday, February 23, 2020

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদখালেদা জিয়াকে অধিকার বঞ্চিত করা হচ্ছে: মির্জা ফখরুল