দিল্লি হত্যা ও মোদির আগমনের প্রতিবাদে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

 আল-আমিন(বাপ্পি) ।। ময়মনসিংহ থেকে

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সম্প্রদায় কতৃক দিল্লীর মসজিদে অগ্নিসংযোগ,মুসলমানদের বাড়ী-ঘরে হামলা,নির্বিচারে মুসলিম গণহত্যা এবং মুজিব বর্ষে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা, ঐতিহাসিক বড় মসজিদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে জুমার নামাজের পর হাজার হাজার তৌহিদী জনতা ঐতিহাসিক বড় মসজিদ চত্বরে উপস্থিত হতে থাকে।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ভারতের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা ও মসজিদে আগুন লাগানোর আদেশদাতা কসাই মোদিকে বাংলাদেশের মুসলমান কোনোভাবেই সহ্য করবে না। মোদিকে প্রতিহত করতে প্রয়োজনে ১৭ মার্চ বিমানবন্দরেও লক্ষ লক্ষ তৌহিদী জনতা রাস্তায় অবস্থান করবে।

পরে বড় মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ গণমিছিল বের হয়ে নগরীর গাঙ্গিনাপাড় হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।

সমাবেশ ও গণমিছিলে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ সভাপতিত্বে,আরো উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল ওলামা ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান, যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহিল বাকী, সেক্রেটারি নুর উদ্দিন সরকার, খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, খেলাফত মজলিস মহানগর শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম,খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাও,রমজান আলী সহ, জমিয়ত,যুব জমিয়ত,খেলাফত মজলিসের ময়মনসিংহ জেলা এবং মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, ময়মনসিংহের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা এবং মহানগর শাখার উদ্যোগেও বাদ জুমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূইয়া ও ময়মনসিংহ উত্তরের সভাপতি মাওলানা হারুনুর রশিদের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে,ময়মনসিংহের গফরগাঁও উপজেলার,ওলামা সমিতির উদ্যোগে, গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরেও একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী: অন্তরালে ইসলামপন্থী বনাম সমাজতন্ত্রের নীরব যুদ্ধ
পরবর্তি সংবাদঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস