কাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংক্রমণ থেকে আত্মরক্ষা পেতে সরকারি অফিস-আদালত আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় কাঁচাবাজার, পুলিশ ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না।

এদিকে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

সোমবার (২৩ মার্চ)সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন করোনা থেকে আত্মরক্ষা পেতে ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে।এছাড়াও মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হবে। তারা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবেন।

২৬ মার্চ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন ছুটি থাকবে।

পূর্ববর্তি সংবাদদেশে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত হলেন ৬ জন 
পরবর্তি সংবাদসৌদি আরবে সকাল-সন্ধ্যা কারফিউ জারি