ময়মনসিংহ জুড়ে ত্রাণ বিতরণ শুরু করলো ইত্তেফাকুল উলামা

আল-আমিন(বাপ্পি) ।। ময়মনসিংহ  থেকে

করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

আজ(৫এপ্রিল) রবিবার  দুই ভাগে  ত্রাণ বিতরণের এই কার্যক্রম আরাম্ভ হয়। প্রথমে সকাল ৯টায় ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ এবং কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমির ইবনে আহমাদের নেতৃত্বে নগরীর ৭০টি মসজিদের ত্রাণ বিতরণ এর কার্যক্রম পরিচালনা করেন।

এরপর বেলা ১১টায় ইত্তেফাকুল উলামার জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল রহমান ও মাওলানা চৌধুরী নাসির আহমদের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান,মাদ্রাসা শিক্ষক এবং যেসব পরিবার অন্যের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করছে না এই সংকটকালে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

অপরদিকে খানকায়ে হুসাইনিয়া মাদানীয়ার মুতাওয়াল্লী ও ইত্তেফাকুল উলামার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবূবুল্লাহর ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবী ও ভাসমান মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণের ধারাবাহিকতায় ৪র্থ দিনের মতো আজ দপুর ২টায় নগরীর আন্তঃজেলা বাস টার্মিনালে(ব্রিজ মোড়)১৩৫টি রান্না করা খাবারের প্যাকেট ও পানির বোতল বিতরণ করা হয়।এছাড়াও ২৫০ পরিবারের মাঝে চাল,ডাল,তেল, আলু ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমির ইবনে আহমদ বলেন, আমাদের পক্ষ থেকে অসহায় হতদরিদ্রদের সাহায্যের আবেদন করা রহয়েছিল,ইতিমধ্যে অনেক দানশীল ব্যক্তি আমাদের ডাকে সাড়া দিয়েছেন,আজ থেকে শুরু হওয়া  এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ ।

পূর্ববর্তি সংবাদকরোনায় স্বস্তি: আড়াই লক্ষাধিক মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন
পরবর্তি সংবাদকরোনায় ক্ষতিগ্রস্তদের ২০ হাজার কোটি রুপি দেওয়ার ঘোষণা পাক সরকারের